Tuesday, May 30, 2017

10>আইনস্টাইন =ok

10>আইনস্টাইন =

আইনস্টাইন এর জীবনের ছোট্ট একটি কাহিনী



আইনস্টাইন একবার প্রিন্সটন থেকে ট্রেনে করে যাচ্ছিলেন।একসময় টিকিট চেকার টিকিট চেক করতে করতে তার কাছে আসলো।আইনস্টাইন টিকিটের জন্য কোটের পকেটে হাত ঢুকালেন,সেখানে নাই।এবার প্যান্টের পকেটে,না,সেখানেও নেই।তিনি ব্রিফকেস খুলে দেখলেন,পাশের সিটে খুঁজলেন,কিন্তু যে লাউ,সে-ই কদু;টিকিট মিললো না।
তখন টিকিট চেকার বললেন-'আপনাকে আমি চিনি,আমরা সবাই-ই চিনি।আপনি নিশ্চয়ই টিকিট কিনেছিলেন।আপনি এর জন্য ব্যতিব্যস্ত হবেন না।'
আইনস্টাইন মাথা নোয়ালেন।টিকিট চেকার অন্যদের টিকিট চেক করতে লাগলেন।কামরা ছেড়ে যাবার সময় হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখলেন আইনস্টাইন হাত আর হাঁটুর উপর ভর দিয়ে সিটের নিচে টিকিট খুঁজছেন।
তিনি তৎক্ষণাৎ দৌড়ে গেলেন,বললেন-'ডক্টর আইনস্টাইন,ডক্টর আইনস্টাইন,আপনি খামাখা চিন্তা করছেন,আমি আপনাকে চিনি।কোন সমস্যা হবে না।আপনার টিকিট লাগবে না!'
আইনস্টাইন তার দিকে তাকালেন এবং বললেন-'ইয়ং ম্যান,আমিও আমাকে চিনি।কিন্তু সমস্যা হচ্ছে,আমি জানি না আমি কোথায় যাচ্ছি।'


=====================================

No comments:

Post a Comment