37>গুরুসদয় দত্ত ব্রতচারী আন্দোলন::--
গুরুসদয় দত্ত মূলত ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ব্রতচারীদের মধ্যে তিনি প্রবর্তক জী নামে খ্যাত ছিলেন। ব্রতচারীদের অভিবাদন ভঙ্গি, বেশ, মাতৃভাষা প্রীতি, স্বাস্থ্যজ্ঞান, সত্যনিষ্ঠা, সংযম, প্রফুল্লভাব, অধ্যবসায়, আত্মনির্ভরতা খুব জনপ্রিয়তা লাভ করে।
=============
গুরুসদয় দত্ত (১০ মে ১৮৮২ - ২৫ জুন ১৯৪১) ছিলেন একজন সরকারি কর্মচারী, লোক সাহিত্য গবেষক এবং লেখক। তিনি ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বহুল পরিচিত।
গুরুসদয় দত্ত
জন্ম::--১০ মে, ১৮৮২
বীরশ্রী গ্রাম, শ্রীহট্ট জেলা ( অধুনা বাংলাদেশ)
মৃত্যু::---২৫ জুন ১৯৪১ (বয়স ৫৯)
কলকাতা
মৃত্যুর কারণ::--কর্কট রোগ
পেশা:--সরকারী কর্মচারী ঝ(কালেক্টর, কৃষি ও শিল্প বিভাগের সচিব, জেলা শাসক)
পরিচিতির কারণ::--
ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা
দাম্পত্য সঙ্গী::--সরোজ নলিনী দে
সন্তান::--ক্যাপ্টেন বীরেন্দ্রসদয় দত্ত (পুত্র)
জন্ম ও বংশ পরিচয়::--
গুরুসদয় দত্ত ১৮৮২ সালের ১০ মে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার (তৎকালীন করিমগঞ্জ মহকুমা) বিরশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রামকৃষ্ণ দত্ত চৌধুরী ছিলেন সম্ভ্রান্ত জমিদার। গুরুসদয় দত্ত নিজে পারিবারিক উপাধি "চৌধুরী" ব্যবহার করতেন না। তার মাতার নাম আনন্দময়ী দেবী।
শিক্ষাজীবন::--
গুরুসদয় দত্তের শিক্ষাজীবন শুরু হয় সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিরশ্রী গ্রামের মাইনর স্কুলে। তারপর তিনি সিলেট শহরের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। এ স্কুল থেকে ১৮৯৯ সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা দেন। মেধানুসারে তিনি আসাম প্রদেশে প্রথম স্থান লাভ করেন। ১৯০১ সালে তিনি এফ. এ পরীক্ষা দেন এবং মেধানুসারে প্রথম স্থান অর্জন করেন। এরপর তিনি বিলাত গমন করেন। ১৯০৪ সালে তিনি আই. সি. এস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেন।
কর্মজীবন::--
মহকুমা শাসকের কাজের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের সূত্রপাত ঘটে। একজন দক্ষ আইসিএস অফিসার হিসেবে তিনি পল্লী উন্নয়নের কাজে যথেষ্ট গুরুত্ব দিতেন। ১৯২৮ সালে বামনগাছি রেলওয়ে ওয়ার্কশপের কর্মচারী ও শ্রমিক ও কৃষকদের উপর ব্রিটিশ পুলিশদের নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে তিনি সরব হন এবং তাঁর এই প্রতিবাদের সংবাদ ছড়িয়ে পড়ে লণ্ডনের লর্ডস হাউজেও।
মূল নিবন্ধ: ব্রতচারী আন্দোলন::---
গুরুসদয় দত্ত মূলত ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ব্রতচারীদের মধ্যে তিনি প্রবর্তক জী নামে খ্যাত ছিলেন। ব্রতচারীদের অভিবাদন ভঙ্গি, বেশ, মাতৃভাষা প্রীতি, স্বাস্থ্যজ্ঞান, সত্যনিষ্ঠা, সংযম, প্রফুল্লভাব, অধ্যবসায়, আত্মনির্ভরতা খুব জনপ্রিয়তা লাভ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ তৎকালীন সময়ের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ গুরু সদয় দত্ত প্রতিষ্ঠিত ব্রতচারী আন্দোলনের সাথে যুক্ত হন।
★★★★★★★★★★★★★★★★★
No comments:
Post a Comment